নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতার ঝুঁকি দেখছে টিআইবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনবিরোধী তৎপরতার কারণে দেশে অস্থিতিশীলতার ঝুঁকি দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, অনলাইন ও অফলাইন প্রচারণায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হলেও নির্বাচন কমিশন (ইসি) তা রোধে অনেকটা ‘অপারগ’ ভূমিকা পালন করছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ‘গণভোট ও প্রাক-নির্বাচন পরিস্থিতি’ শীর্ষক এক প্রতিবেদনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নির্বাচনের বর্তমান চিত্র তুলে ধরে এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন এবং প্রশাসনের কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে। বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়ম রোধে কমিশন নিজের ক্ষমতার প্রয়োগ করছে না। শুরুতে ইতিবাচক লক্ষণ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলগুলোর মধ্যে সংঘাত, আন্তঃদলীয় কোন্দল এবং পেশিশক্তির ব্যবহার অর্থাৎ পুরোনো নেতিবাচক রাজনৈতিক চর্চা ফিরে এসেছে।

এবারের নির্বাচনে আগের তুলনায় অর্থ ও ধর্মের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে পর্যবেক্ষণ করেছে টিআইবি। একই সঙ্গে, রাজনৈতিক সহিংসতার পাশাপাশি নির্বাচনবিরোধী তৎপরতার কারণে দেশে অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে বলে মনে করছে সংস্থাটি।

এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, অনলাইন ও অফলাইন প্রচারে ব্যাপক অনিয়ম হলেও কমিশন অনেকটা ‘অপারগ’ হয়ে তা এড়িয়ে যাচ্ছে, যা সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নষ্ট করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৪ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৫ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৬ ঘণ্টা আগে
Advertisement