যাত্রীবাহী সব বাসের ভাড়া কিলোমিটারে বাড়ছে ১৭ পয়সা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৩
গাবতলী বাস টার্মিনাল। ফাইল ছবি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর দূরপাল্লা ও মহানগর এলাকার যাত্রীবাহী বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈঠকে বিআরটিএর সুপারিশ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন ভাড়া প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।

মন্ত্রণালয়ের বৈঠকে ওই সুপারিশ পর্যালোচনা করে যাত্রীদের ওপর চাপ কমাতে দুই ধরনের বাসেই ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। বৈঠকে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সভাপতিত্বে বিআরটিএর চেয়ারম্যান, পরিবহন মালিক সমিতির নেতারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস পরিচালনার ব্যয় ও নতুন ভাড়া নিয়ে বৈঠকে আলোচনা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা ভাড়া রয়েছে। ১৭ পয়সা বাড়লে তা হবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি বর্তমান ২ টাকা ৫৩ পয়সা ভাড়া বেড়ে ২ টাকা ৭০ পয়সা হতে পারে। তবে কোন শ্রেণির বাসে কীভাবে নতুন ভাড়া কার্যকর হবে, তা প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হয়। সেখানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং মহানগর ও শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

গত রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫, অকটেন ১৪৫ থেকে ১৬৫ এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়।

এবার প্রজ্ঞাপন জারি করে নতুন ভাড়া কার্যকর হলে পাঁচ মাসের ব্যবধানে আবারও বাসভাড়া বাড়বে। তবে নতুন ভাড়া কার্যকর হওয়ার তারিখ প্রজ্ঞাপনেই নির্ধারণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আইএমএফের শর্ত নেই: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।

৪ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: গাজী নজরুলের বিরুদ্ধে মামলা তদন্তে ডিবি

এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।

৪ ঘণ্টা আগে

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

৪ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে

৫ ঘণ্টা আগে
Advertisement