বিপিএলে রংপুরের কোচ হচ্ছেন আশরাফুল

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ক্রিকেটে 'আশার ফুল' হিসেবে পরিচিত ছিলেন মোহাম্মদ আশরাফুল। ব্যাট হাতে তার হাসি মানেই ছিল গোটা বাংলাদেশে উচ্ছ্বাস। তবে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে অল্প বয়সেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ছেদ পড়ে। নিষেধাজ্ঞা শেষে তিনি ক্লাব ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে ফেরা তার জন্য স্বপ্নই থেকে যায়। এমনকি ক্লাব ক্রিকেটেও আশরাফুলের জন্য দল পাওয়া কঠিন হয়ে পড়েছে।তবে পেশাদার কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আগামী বিপিএলে তিনি কোচ হিসেবে যুক্ত হচ্ছেন রংপুর রাইডার্সে।

বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, কাজ করতে যাচ্ছি, ওরা (রংপুর) সব চূড়ান্ত করবে শিগগির। আমি লেভেল-থ্রি কোর্স করেছি। কোচ হিসেবে কাজ করলে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে, সে কারণে কোচিং পেশায় আসতে চাই। এই বিপিএল দিয়ে আমি শুরু করছি।’

রংপুরে ঠিক কোন ভূমিকায় কাজ করবেন, সেটি চূড়ান্ত হতে আরও দুই-একদিন লাগবে বলে জানালেন আশরাফুল। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক গত বছর নিজের সবশেষ দেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেললেও কদিন আগেও তিনি ব্যস্ত থেকেছেন ইংল্যান্ডের মাইনর কাউন্টিসহ বিভিন্ন লিগে। খেলার বাইরে তিনি ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। গত বিপিএলেও বিশ্লেষক হিসেবে কাজ করেছেন সম্প্রচারে দায়িত্বে থাকে টেলিভিশনের সঙ্গে। কোচ হিসেবে তাঁর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই বিপিএলে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

২ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে

৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৭.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬২০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা

৩ ঘণ্টা আগে

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।

৫ ঘণ্টা আগে
Advertisement