ভেনেজুয়েলার মাঠে হোঁচট খেল ব্রাজিলের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১০: ০১

ক্লাবের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়র ব্রাজিলের হয়ে খেলতে নামলেই অচেনা হয়ে যান। বৃহস্পতিবারের আগ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৩৪ ম্যাচ খেলা ভিনির ৫ গোল যেন সে বার্তাই দেয়। ব্যর্থতার সে ধারা অব্যাহত থাকল ভেনেজুয়েলার বিপক্ষেও। প্রতিপক্ষের জাল তো খুঁজে পাননি, উল্টো পেনাল্টি মিস করেছেন। আর তাতে গত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করেছে দরিফাউ জুনিয়রের শিষ্যরা।

দারুণ এক ফ্রি-কিকে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনিয়া। কিন্তু তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় ভেনেজুয়েলা। এ ড্রতে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার তিনে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে ভেনেজুয়েলা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতে অবশ্য দুবার ব্রাজিল সমর্থকদের মনে কাঁপুনি ধরিয়েছিল ভেনেজুয়েলা। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় দরিফাউয়ের শিষ্যরা। ম্যাচের ৯ম মিনিটে গোলের দারুণ এক সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু সহজ সুযোগটি হাতছাড়া করেছেন ভিনিসিয়ুস।

প্রতিপক্ষের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে দারুণ ক্ষিপ্রতায় ভেনেজুয়েলার বক্সে ঢুকে পড়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কিন্তু এগিয়ে আসা গোলকিপার রাফায়েল রোমোকে ড্রিবল করতে গিয়ে বেশি দূরে চলে যান ভিনি। পরে কাটব্যাক করেছিলেন, কিন্তু রাফিনিয়ার শট অনেকটা ওপর দিয়ে বেরিয়ে যায়।

ম্যাচের ২২ মিনিটে আবারও গোলবঞ্চিত হন ভিনিসিয়ুস। সাভিনিওর পাসে ভিনির শট পোস্টে লেগে ফেরত আসে। ওই আক্রমণেই ব্রাজিলের কয়েকজনের পা ঘুরে বক্সের বাইরে থেকে শট নেন গেরসন। বাঁ দিকে ঝাপিয়ে সেটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলকিপার রোমো।

এরপর দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। এর মধ্যে বিরতির ঠিক আগ মুহূর্তে এগিয়ে যায় ব্রাজিল। ৪৩তম মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় সেলেসাওরা। রাফিনিয়ার শট দূরের পোস্টে লেগে আশ্রয় নেয় জালে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় ভেনেজুয়েলা। সতীর্থের কাটব্যাকে সমতা (১-১) ফেরান তেলাস্কো। গোল করেই থেমে থাকেনি ফের্নান্দো বাতিস্তার শিষ্যরা। একের পর এক আক্রমণ শানাতে থাকে ব্রাজিল রক্ষণে।

পাল্টা আক্রমণে ম্যাচের ৬২তম মিনিটে পেনাল্টি আদায় করেন ভিনিসিয়ুস। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন রেয়াল উইঙ্গার। ডান দিকে ঝাঁপিয়ে ভিনির পেনাল্টি ঠেকান রোমো। ফিরতি বলে ভিনিসিয়ুসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

ম্যাচের বাকিটা সময় অনেক চেষ্টা করেও আর কোনো গোল আদায় করতে পারেনি ব্রাজিল। এতে ১-১ সমতার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় দরিফাউয়ের শিষ্যদের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তথ্য উপদেষ্টাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া নিয়ে মুখ খুলল ভারত

ভারতের নয়া দিল্লিতে বিমানবন্দরে আটকানোর পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের ঢাকা ফিরে আসার বিষয়ে ঘটনার ৯ দিন পর মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্টের বদলে ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন বলেই ওই পরিস্থিতি তৈরি হয়েছিল।

১২ ঘণ্টা আগে

ভোটার তালিকা বিক্রি হচ্ছে ফেসবুকে, ঝুঁকিতে নাগরিকের ব্যক্তিগত তথ্য

কেবল বিভিন্ন গ্রুপে পোস্ট করেই নয়, পেজ থেকে অ্যাড চালিয়েও বিক্রি করা হচ্ছে ভোটার তালিকা। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ডিসমিসল্যাব অন্তত পাঁচটি সচল ফেসবুক অ্যাড খুঁজে পেয়েছে। এসব অ্যাডে নির্দিষ্ট আসনসহ সারা দেশের ভোটার তালিকা বিক্রির প্রচার চালানো হচ্ছে।

১৩ ঘণ্টা আগে

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

১৫ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

১৫ ঘণ্টা আগে