ডেস্ক, রাজনীতি ডটকম

শেষ পর্যন্ত দুরবস্থা কেটেছে বার্সার। ৪ বছর পর কোয়ার্টার ফাইনালে পা রাখল কাতালুনিয়ার ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে ৩-১ গোলে নাপোলিকে হারিয়েছে বার্সা। আর দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে জাভি হার্নান্দেজের দল উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।
আগের লেগে নাপোলির ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। অলিম্পিক লুই কোম্পানিস স্টেডিয়ামে ব্যবধান বাড়াতে বার্সার লাগল মোটে ১৫ মিনিট। দুই লেগ মিলিয়ে স্কোরটা বার্সেলোনা ৩-১ বানিয়ে ফেলে ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই। ১৫ মিনিটে বার্সা উইঙ্গার ফারমিন লোপেজের গোল এগিয়ে দেয় ব্লু-গ্রানাদের। দুই মিনিট পরেই আবার নাপোলির জালে বল পাঠায় বার্সা। এবার স্কোরশিটে হোয়াও কানসেলো।
শুরু থেকে ওই দুই গোল পর্যন্ত ম্যাচে দাঁড়াতেই পারেনি নাপোলি। ম্যাচের নিয়ন্ত্রনও ছিল পুরোপুরি বার্সার হাতে। সেখান থেকেই খোলস ছেড়ে বেরুতে শুরু করল নাপোলি। যার ফলাফল আসে ৩০ মিনিটে। সেন্টার ব্যাক আমির রাহমানির গোলে ব্যবধান কমায় ইতালিয়ান ক্লাবটি। ম্যাচের স্কোর ২-১। দুই লেগ মিলিয়ে যদিও ৩-২ ব্যবধানে এগিয়ে বার্সেলোনা।
গোল খাওয়ার পর আবারও ব্যাকফুটে বার্সা, তবে নাপোলি সুযোগ নিতে পারেনি ফিনিশিং এর অভাবে। বার্সার হাই লাইন ডিফেন্স আটকে রেখেছিল নাপোলির বড় তারকা ওসিমহেনকে। নাপোলিও তাতে আটকাল। সুযোগ পেয়েও ব্যবধান বাড়ানো হয়নি তাদের।
ম্যাচের ৮৩ মিনিটে আসে বার্সার তৃতীয় গোল। সার্জি রবার্তোর পাস থেকে গোল করে বার্সাকে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার লেভান্ডফস্কি। এর পরে আর নাপোলির পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি। ৪-২ অ্যাগ্রিগেটে কোয়ার্টারে চলে যায় বার্সা।

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।
১২ ঘণ্টা আগে
পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১৩ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১৫ ঘণ্টা আগে