সাকিব শেষ টেস্ট দেশেই খেলবেন, প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার

ডেস্ক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

ভারতে সিরিজ চলাকালে গত ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। সঙ্গে জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান লাল বলের ক্রিকেট থেকে।

মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে সাকিব কানপুরে এও বলেছিলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়।’ সেই থেকে সাকিবের শেষ টেস্ট নিয়ে জল্পনা-কল্পনা কম হচ্ছে না। অনেকে তো ধরেই নিয়েছেন, ভারতের বিপক্ষে কানপুরেই তিনি শেষ টেস্ট খেলে ফেলেছেন।

এরবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’

দেশে এলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা আরেকবার বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।'

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৩ ঘণ্টা আগে

যাত্রীবাহী সব বাসের ভাড়া কিলোমিটারে বাড়ছে ১৭ পয়সা

বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।

৪ ঘণ্টা আগে

ময়নাতদন্তের জন্য তোলা হচ্ছে সেলিম ও ছেলে শান্তর মরদেহ

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।

৫ ঘণ্টা আগে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আইএমএফের শর্ত নেই: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।

৫ ঘণ্টা আগে
Advertisement