পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সেমি-ফাইনাল জেতার কাজটা মূলত বোলাররাই সেরে ফেলেছিল। ব্যাটাররা বাকি সময় কেবল বোলারদের সেই সাজানো বাগানে হেঁটে এলো। তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দল পৌছে গেল এশিয়া কাপের ফাইনালে। সেমি-ফাইনাল জিতলো ৭ উইকেটে। ফাইনালে এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিরুদ্ধে। দুবাইয়ে এই টুর্নামেন্টের আরেক সেমিতে ভারত ৭ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট পায়।

আগামী ৮ ডিসেম্বরের যুব এশিয়া কাপের ফাইনালে লড়বে বাংলাদেশ ও ভারত।

আজ শুক্রবার দুবাইয়ে টসে জিতে বাংলাদেশ বোলিং বেছে নেয়। ম্যাচের প্রথম ওভার থেকে পাকিস্তান উইকেট হারাতে শুরু করে। দুই ওপেনার শূন্য রানে ফিরেন। ২.৩ ওভারে ৭ রানে শুরুর দুই উইকেট হারানোর পর পাকিস্তান সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি। ২৫ ওভারে ৭৪ রান তুলতেই তাদের ৫ উইকেট হাওয়া। ওয়ান ডাউনে মোহাম্মদ রিয়াজউল্লাহ এবং মিডলঅর্ডারে ফারহান ইউসুফ ব্যাট হাতে খানিকটা প্রতিরোধ গড়ায় পাকিস্তানের স্কোর কোনোক্রমে তিন অংকে পৌছায়। রিয়াজউল্লাহ করেন ৬৫ বলে ২৮ রান। ইউসুফ ৩২ বলে ৩২ রান করেন।

বাংলাদেশের মিডিয়াম পেসার ইকবাল হোসেন ইমন পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান। ৭ ওভারে ১ মেডেনসহ মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করেন ইমন। মারুফ মৃধা ২৩ রানে ২ উইকেট পান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম এই ম্যাচেও তার সাত বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। কোটার পুরো ওভারও খেলতে পারেনি পাকিস্তান। ৩৭ ওভারে গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে।

জয়ের জন্য ১১৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার কালাম সিদ্দিকী শূন্য রানে ফিরে আসেন। পাওয়ার প্লে পার হওয়ার আগে আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২৫ বলে ১৭ রানে ফিরেন। দলের স্কোর তখন মাত্র ২৮। তবে সেই সঙ্কট কাটিয়ে উঠে বাংলাদেশ দল অধিনায়ক আজিজুল হাকিম ও মোহাম্মদ শিহাব জেমসের ব্যাটে। তৃতীয় উইকেট জুটিতে তাদের ৫৭ রান বাংলাদেশকে জয়ের পথে রাখে। অধিনায়ক আজিজুল হাকিম টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছেন। এই ম্যাচেও তার ব্যাটে হাসে ৪২ বলে অপরাজিত ৬১ রানে। সেই সঙ্গে হাসলে বাংলাদেশ দল।

জয়ের জন্য কোনো রকম তাড়াহুড়ো না করে পদ্ধতি মেনে ব্যাট চালিয়ে বাংলাদেশ তুলে নেয় ৭ উইকেটের বড় জয়।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১১৬/১০ (৩৭ ওভাওে, রিয়াজউল্লাহ ২৮, ইউসুফ ৩২, ইমন ২/২৪, মারুফ ২/২৩)। বাংলাদেশ: ১২০/৩ (২২. ১ ওভারে, আজিজুল হাকিম ৬১*, জেমস ২৬)। ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রবাসীদের প্রতি আহ্বান— সবাই মিলে দেশের জন্য কিছু করার কথা ভাবি

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে। আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে— আসুন, আজ থেকে আমরা চিন্তা করি, আমরা কী করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা— আপনাদের কাছে এই আশা রাখছি।

৪ ঘণ্টা আগে

সাবেক এমপি ও উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মারা গেছেন

সেলিমা আহমাদ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী। এই দম্পতির দুই সন্তান আব্দুল মুসাব্বির আহমেদ নিটল ও আবদুল মারিব আহমেদ নিলয়ের নামেই নিটল-নিলয় গ্রুপের নাম রাখা হয়।

১৪ ঘণ্টা আগে

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ

স্পিকার বলেন, গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি

১৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে উত্তেজনা

বাজেট আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ বলেন, প্রধানমন্ত্রী এখানে নেই। কিন্তু উনি যখন বিভিন্ন ভাষণে অসত্য তথ্য দিয়ে বলেন— বিরোধী দল মিছিল করতেছে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বা সিগারেটের দাম বৃদ্ধি করার কারণে— এমন অসত্য তথ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই।

১৬ ঘণ্টা আগে