ডেস্ক, রাজনীতি ডটকম

সন্তান জন্মদানের ৫ ঘণ্টা পর মারা গেলেন সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা (২১)। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এর আগে বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়িতে একটি ছেলেসন্তানের জন্ম দেন রাজিয়া। তিনি ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ছিলেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ও রাজিয়ার ভাই মো. ফজলুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফজলুল হক বলেন, গতকাল রাত ১০টার দিকে বাবার বাড়ি লক্ষ্মীনাথপুরে স্বাভাবিকভাবে রাজিয়া একটি ছেলেসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর রাজিয়া সুস্থ ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাজিয়ার স্বামী ইনাম রহমান জানান, তার বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার পাম হাউস গ্রামে। তিনি অনূর্ধ্ব–১৬ দলের খেলোয়াড় ছিলেন। পরে বসুন্ধরা কিংসের হয়ে অনূর্ধ্ব–১৮ দলে খেলেন। তখন রাজিয়ার সঙ্গে পরিচয়। তিন বছর আগে তাদের বিয়ে হয়।
তিনি আরও জানান, হাসপাতালে ডেলিভারি করানোর জন্য শ্বশুরবাড়ির লোকজনকে তিনি টাকা পাঠিয়েছিলেন। কিন্তু তারা তাকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে রেখে ডেলিভারি করায় রক্তক্ষরণে তার স্ত্রী মারা যান।
রাজিয়ার মা আবিরণ বিবি বলেন, রাজিয়া অন্তঃসত্ত্বা হওয়ার পর চিকিৎসকের পরামর্শ নিতে চাইতেন না। অন্তঃসত্ত্বা থাকতে ইতিয়ারা পারভিন নামের এক পরিবার পরিকল্পনা কর্মী তাকে ডেকে একটি ইনজেকশন দিয়েছিলেন। এ ছাড়া তেমন কোনো চিকিৎসা নেওয়া হয়নি। তাঁর দাবি, স্থানীয় এক ধাত্রী তাকে প্রসব করান। স্বাভাবিকভাবে প্রসব হয়। রাজিয়া ও সন্তান সুস্থ ছিল। হঠাৎ রাজিয়া অসুস্থ হয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই অবস্থা খারাপ হয়ে গেলে হাসপাতালে নেওয়া হয়।
মৌতলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মী ইতিয়ারা পারভিন জানান, কয়েক মাস আগে এক দিন তাদের ক্যাম্পে এসেছিলেন রাজিয়া। তাকে গর্ভকালীন টিকা দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১১ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১৩ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১৪ ঘণ্টা আগে