প্রথম ওয়ানডে: ২০৭ রানেই অলআউট বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

কালো মাটির পিচ দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। এই পিচে দুশো রান পার করতেই বিরাট পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ২০৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকর।

শনিবার (১৮ অক্টোবর) টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ দল। জয়ের আশায় খেলতে নেমে ৮ রানেই হারিয়ে বসে দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকারের (৪) উইকেট।

৭১ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তবে এই জুটিতে দুই ব্যাটার পার করে দেন ২০ ওভার। অতিরিক্ত ডট বল খেলার কারণে খুব একটা এগোয় নি দলের রান। দলীয় রান যখন ৭৯, তখন খেরি পিয়েরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৬৩ বলে ৩২ রান করা শান্ত। তৃতীয় উইকেটের পতন হয় স্বাগতিকদের।

অর্ধশতক আদায় করেন তাওহিদ হৃদয়। তবে তিনিও বল খেলেছেন বেশি। ৯০ বলে ৫১ রান করে আউট হন গ্রিভসের বলে উইন্ডিজ অধিনায়ক শাই হোপের গ্লাভসে ক্যাচ দিয়ে। এতে করে অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ভেঙে যায় ৩৬ রানের জুটি।

এরপর ৪৩ রানের জুটি হয় অঙ্কন ও অধিনায়ক মিরাজের। ২৭ বলে ১৭ রান করে বিদায় নেন মিরাজ দলীয় ১৫৮ রানে। ৫ উইকেট হারানো বাংলাদেশের আশা হয়ে থাকা অভিষিক্ত অঙ্কন ৪ রানের জন্য ফিফটি মিস করে বোল্ড হন রস্টন চেজের বলে। ফলে ১৬৫ রানেই পতন হয় ৬ উইকেটের।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

৭ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

৮ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১০ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১০ ঘণ্টা আগে
Advertisement