ক্রীড় ডেস্ক

বিশ্বকাপ দলে না থাকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (এসএ)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাওয়া ডুসেনকে নিয়ে দলের কোচ রব ওয়াল্টার বলেন, ‘অনেক অভিজ্ঞতা আছে ডুসেনের। কিন্তু এটি অনভিজ্ঞ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলছে ডুসেন।’
বিশ্বকাপ আসন্ন থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি আইডেন মার্করাম, ডেভিড মিলার ও হেনরিচ ক্লাসেনের মতো ক্রিকেটারদের।
তবে বিশ্বকাপ স্কোয়াডের আট খেলোয়াড় জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, এনরিচ নর্টি, অটনিল বার্টম্যান, রেজা হেনড্রিক্স, তাবরাইজ শামসি, রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিডিকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। বিশ্বকাপে রিজার্ভ তালিকায় আছেন এনগিডি।
কিংস্টনে ২৪, ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।
আগামী ৩ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল : রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেলুকুওয়া ও তাবরাইজ শামসি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৫ ঘণ্টা আগে
এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
১৬ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
১৬ ঘণ্টা আগে