রংপুরের ৮ ম্যাচের জয়রথ থামাল রাজশাহী

ডেস্ক, রাজনীতি ডটকম

আট ম্যাচের সবগুলোতে জিতে সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আজ জয়ের এই ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৪ রানে হেরে জয়রথ থেমেছে তাদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাব দিতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর।

আগে ব্যাট করতে নামা রাজশাহী ধীরগতির শুরুর পর হারায় মোহাম্মদ হারিসকে। ১২ বলে ১৯ রান করে তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন সাব্বির হোসেন ও আনামুল হক বিজয়। ২৯ বলে ৫২ রান যোগ করেন তারা। সাব্বিরকে বিদায় করে অষ্টম ওভারে এই জুটি ভাঙেন খুশদিল শাহ। ১৯ বলে ৩৯ রান করে ফেরেন রাজশাহী ওপেনার। পরের বলেই বার্লকে ফেরান খুশদিল।

চতুর্থ উইকেটে ইয়াসির আলীর সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন বিজয়। ঝড়ো ব্যাট করতে থাকা ইয়াসির ২৭ বলে পঞ্চাশ পূর্ণ করে আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩২ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬০ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। পরের ওভারে উইকেট হারান ৩৪ রান করা বিজয়। বাকিরা কেবল আসা-যাওয়ার মধ্যেই থাকেন।

রংপুরের পক্ষে ৩টি করে উইকেট নেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ। একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও নাহিদ রানা।

রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ডাক মেরে বিদায় নেন রংপুর ওপেনার ইরফান শুক্কুর। আরেক ওপেনার স্টিভেন টেইলর ৪ রান করে সাজঘরে ফেরেন। ইফতিখারও ব্যাটে তুলতে পারেননি রান। চতুর্থ উইকেটে খুশদিলের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নেন সাইফ হাসান। তবে তাদের ৪০ রানের জুটিটি ভেঙে যায় ১৪ রানে খুশদিল বিদায় নিলে।

লড়তে থাকা সাইফ বিদায় নেন পরের ওভারে। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৩ রান। ছয়ে নামা নুরুল হাসান সোহান চেষ্টা করে প্রতিরোধের। কিন্তু পারেননি। ২৬ বলে ৪১ রান করে রায়ান বার্লের শিকার হন তিনি। শেষে কিছুক্ষণ লড়াই চালান সাইফউদ্দিনও। তিনিও হননি সফল। ১৪ বলে ২৩ রান করে বার্লের শিকার হন।

রাজশাহীর হয়ে দারুণ বোলিং করেন বার্ল। ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নেন জিম্বাবুয়ের এই স্পিনার। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এসএম মেহরুব।

এই জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। ৯ ম্যাচে ৮ জয় ও ১ হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রংপুর।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

১৪ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

১৫ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

১৬ ঘণ্টা আগে
Advertisement