ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে একপেশে টি-২০ সিরিজের আশা করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে তারা। তিন বল থাকতে তুলে নিয়েছে ৫ উইকেটের জয়।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত ব্যাটারদের পাশাপাশি পেস বোলারদের দায় দিয়েছেন। তার মতে, পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। তবে যুক্তরাষ্ট্রকে ম্যাচ জেতানো ক্রিকেটার হারমিট সিংয়ের মতে, বোলিংয়ের পরিকল্পনায় ভুল করেছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারে বোলিং করতে এসে মুস্তাফিজ জোড়া উইকেট তুলে নেন। যুক্তরাষ্ট্র ১২ ওভারে ৭৯ রানে ৪ উইকেট হারায়। ফিজ তার প্রথম ২ ওভারে দেন মাত্র ৯ রান। ওই ওভারটি তিনি বাতাসের বিপরীতে করেছিলেন। বাঁ-হাতি পেসার ওই ওভারে ৭ রান দিলেও ওয়াইড-বাই রানই বেশি এসেছিল।
যুক্তরাষ্ট্র ভেবেছিল মুস্তাফিজ তার বাকি দুই ওভারও বাতাসের উল্টো দিক থেকে করবেন। এমনকি তখন শরিফুলেরও দুই ওভার বাকি ছিল। কিন্তু অধিনায়ক নাজমুল শান্ত ১৭তম ওভারে মুস্তাফিজকে বাতাসের পক্ষে অর্থাৎ যেদিক থেকে বাতাস ছিল ওই প্রান্ত থেকে বোলিংয়ে আনেন।
যার অর্থ ফিজকে ১৯তম ওভারও করতে হতো বাতাসের পক্ষে। নয়তো ওই ওভারটি স্পিনারকে দিয়ে করাতো হতো। অন্য দিকে স্পিনসহ দুই ওভার করতে হতো বাতাসের বিপরীতে। ওখানেই সুযোগটা নিয়েছে যুক্তরাষ্ট্র। মুস্তাফিজের পরের দুই ওভার থেকে যথাক্রমে ১৭ ও ১৫ রান তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচ শেষে হারমিট সিং বলেন, ‘আমরা ভেবেছিলাম ফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন। কিন্তু যখন তাকে বাতাসের অনুকূলে বোলিং করতে দেখলাম, আমি অন্য প্রান্তের (বাতাসের বিপরীতে) একটা ওভার থেকে ২০ রানও নেওয়া সম্ভব এমন বিশ্বাস তৈরি করে ফেলি। তারা হয়তো আমাদের হালকাভাবে নিয়েছিল, যে কারণে তাদের অন্য প্রান্তে (বাতাসের বিপরীতে) কোন বোলার ছিল না।’

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
১১ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
১২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
১২ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে