টি-টোয়েন্টি বিশ্বকাপে যত আয় বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শনিবার পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। প্রোটিয়াদের কাঁদিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পেয়েছে ভারত। ২০০৭ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত।

আইসিসি আগেই ঘোষণা দিয়েছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজমানি আগের আসরের দ্বিগুণ হবে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর অর্থ পুরস্কারের জন্য আইসিসির মোট বরাদ্দ ছিল ১১.২৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকার বেশি। এর মধ্যে শিরোপাজয়ী ভারত পেয়েছে ২৪ লাখ ৫০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা। আর রানার্সআপ হয়ে ১.২৮ মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসাবে পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার যা বাংলাদেশি মূল্যে দাঁড়ায় ৯ কোটি ২৪ লাখ টাকা।

সুপার এইট থেকে বাদ পড়া চার দল পেয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। স্বাভাবিকভাবেই সুপার এইটে উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশও সাড়ে ৪ কোটি টাকা পেয়েছে। বাংলাদেশের সমপরিমাণ টাকা পেয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পেয়েছে ২৪৭,৫০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা। ১৩ থেকে ২০ নম্বরে থাকা প্রতিটি দল ২২৫ হাজার ডলার পায় যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা।

এছাড়াও সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার। যা বাংলাদেশি টাকায় ৩৬ লাখ ৫৬ হাজার টাকা। এই হিসেব করলে বাংলাদেশের আয়ের অঙ্ক আরও বাড়বে। বাংলাদেশ মোট ম্যাচ জিতেছি তিনটি। এই তিন ম্যাচ থেকে বাড়তি আয় হয়েছে ১ কোটিরও বেশি। তাই সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১০ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১০ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১১ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১২ ঘণ্টা আগে