মায়ামিকে শেষ আটে তুললেন মেসি

ডেস্ক, রাজনীতি ডটকম
ন্যাশভিলের বিপক্ষে গোল করার পর মেসির উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

মায়ামির শেষ ম্যাচে মেসি ছিলেন না। তাতে হারের মুখও দেখেছেন টাটা মার্টিনোর শিষ্যরা। আজ (বৃহস্পতিবার) মেসি মাঠে নেমেছেন। তবে খেলেননি পুরো ম্যাচ। ৫০ মিনিটের মাথায় উঠে গেলেন তিনি।

তবে যেটুকু সময় মেসি মাঠে ছিলেন, ততটাই যেন যথেষ্ট ছিল মায়ামির জন্য। ন্যাশভিলের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের দ্বিতীয় লেগে দলকে মেসি জেতালেন ৩-১ গোলে। দলের জয়ের পথে নিজে এক গোল করেছেন। লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন অন্যটি। আরেক গোলের মালিক রবার্ট টেইলর।

শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছিল লিওনেল মেসি-লুইস সুয়ারেজের ইন্টার মায়ামি। সে ম্যাচেও গোল পেয়েছিলেন মেসি এবং সুয়ারেজ। তবে সেদিন তাদের ভুগতে হয়েছিল বেশ। কিন্তু ঘরের মাঠে আজ মেসির জাদুতে শুরুতেই দুমড়ে যায় ন্যাশভিল। সেখান থেকে আর ম্যাচে ফেরাই হয়নি তাদের। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল।

ম্যাচের ৮ মিনিটে মায়ামির প্রথম গোলটি আসে সুয়ারেজের কাছ থেকে। ন্যাশভিলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে অনেকটা এগিয়ে যান সুয়ারেজ। আর সঙ্গে ছিল মেসির নিখুঁত থ্রু বল। গোলরক্ষকের দুই পায়ের মধ্য দিয়ে সুয়ারেজের শট চলে যায় জালে। এর আগে মেসি নিজে চেষ্টা করেছেন। ফ্রিকিকও পেয়েছেন। তবে মায়ামির গোলের খাতা খুলেছে সুয়ারেজের কল্যাণে।

মেসি গোল করেন ম্যাচের ২৩ মিনিটে। ডি–বক্সে দিয়েগো গোমেজের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। এ নিয়ে টানা ৪ ম্যাচে গোল পেলেন মেসি। মায়ামির হয়ে ৫ ম্যাচে মেসির গোল ৫টি, করিয়েছেন আরও ৪টি।

২-০ গোলে এগিয়ে থেকেঅ বিরতিতে যায় ইন্টার মায়ামি। বিরতি থেকে ফেরার ৫ মিনিট পরই মেসিকে তুলে নেন মায়ামি কোচ মার্টিনো। মেসির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন টেইলর। ৬৩ মিনিটে সুয়ারেজের মাপা ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনিই। ন্যাশভিলের স্যাম সারিডজ গোল করে ব্যবধান কমান ম্যাচের ৯৩ মিনিটে।

শেষ ষোলোয় মনটেরি ও সিনসিনাটির মধ্যকার ম্যাচে যে দল জিতবে, তাদের বিপক্ষে শেষ আটে খেলবে মেসির মায়ামি। ম্যাচটি হবে আগামী ২ এপ্রিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১১ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৩ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৪ ঘণ্টা আগে