সুমাইয়াকে হত্যা-ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। ফাইল ছবি

সাফজয়ী নারী ফুটবলার মাতসুসিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে গত কয়েকদিন ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার কথা জানান ২৩ বছর বয়সী ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া।

প্রধান কোচ পিটার বাটলারকে বয়কট করেছেন ১৮ জন নারী ফুটবলার। পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে আছেন সুমাইয়া। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ইংরেজিতে চিঠি লেখার পর থেকেই এমন আক্রমণের শিকার হচ্ছেন সুমাইয়া।

এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‌'বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায়। বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। কোনো খেলোয়াড়কে তাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য অপব্যবহারের সম্মুখীন হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

সুমাইয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ফুটবল খেলার জন্য আমি আমার বাবা-মায়ের সাথে লড়াই করেছি, শুধু এই বিশ্বাসে যে, আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিই কেউ একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেটা সম্পর্কে আমার ও সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সামর্থ্য আমার আছে। গত কয়েক দিন ধরে আমি অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি।'

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৪ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৬ ঘণ্টা আগে

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৮ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৮ ঘণ্টা আগে
Advertisement