পাকিস্তানে দলের সাথে অনুশীলনে সাকিব

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের সাথে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন সাকিব। পাকিস্তানের মাটিতে জাতীয় দলের অনুশীলনের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের হয়ে সাকিবের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিলো। আওয়ামী লীগ থেকে সর্বশেষ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। সরকার ক্ষমতাচ্যুত হবার সময় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে কানাডায় ছিলেন তিনি । তবে সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের জন্য দল ঘোষনা করে বিসিবি।

কানাডার টি-টোয়েন্টি শেষে সরাসরি পাকিস্তানে জাতীয় দলের সাথে যুক্ত হন সাকিব। সেখানে দলের সাথে আজ অনুশীলন করেছেন তিনি। এসময় প্রধান চন্ডিকা হাথুরুসিংহের সাথে আলোচনা করতে দেখা গেছে সাকিবকে।

সাকিবকে দলে নেওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘পারফরমেন্স বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে। পারফরমেন্স দিয়ে সে দলে জায়গা করে নিয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো থাকায় দলে রাখা হয়েছে সাকিবকে।

বাংলাদেশের হয়ে ১৭ বছরে ৬৭টি টেস্ট খেলা সাকিব ৪৫০৫ রান ও ২৩৭ উইকেট নিয়েছেন তিনি।

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হবার আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

৬ ঘণ্টা আগে

ভারী বৃষ্টির পূর্বাভাস: দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ

৭ ঘণ্টা আগে

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

৭ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

৮ ঘণ্টা আগে