ডেস্ক, রাজনীতি ডটকম

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সব প্রস্তুতি নিয়ে রাখলেও বাধ সেজেছে ভারত। তারা পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়।
তবে এ বিষয়ে দুই দেশের জনগণের মধ্যে সংযোগ তৈরিতে ‘ক্রীড়া কূটনীতি’র কথা মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত সরকারের ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।
আয়োজক স্বত্ব অনুসারে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে জানিয়েছে, সরকার পাকিস্তানে দল পাঠাতে মানা করেছে। ভারত সরকারের এ সিদ্ধান্ত জানার পর চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ স্থগিত করা হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আট দলের এই টুর্নামেন্ট।
গত সপ্তাহে ভারত সরকারের ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত সামনে আসার পর এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে পাকিস্তানে। ২০১৬ ও ২০২৩ সালে দুই দফায় পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলতে গেলেও সর্বশেষ ১৫ বছরে ভারতের কোনো দল পাকিস্তানে যায়নি।
গত বছর ভারতের আপত্তির কারণেই পাকিস্তান এশিয়া কাপের সব ম্যাচ আয়োজন করতে পারেনি, এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও দেশটি একই রাজনীতি করছে, এমনটাই মনে করছে পাকিস্তান।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, ২০০৮ সালের পর ভারত রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানে দল পাঠায় না। সামনে চ্যাম্পিয়নস ট্রফি, যেটা বিশ্বকাপের পর ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা। ভারত এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। প্রেক্ষাপট তুলে ধরে তিনি প্রশ্ন করেন, ‘রাজনীতির সঙ্গে খেলাধুলা মেশানো কি ঠিক হচ্ছে, আপনারা কী মনে করেন?’
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘খেলাধুলা অবশ্যই একটি শক্তিশালী এবং সংযোগকারী শক্তি। এই দপ্তর সত্যিকার অর্থে ক্রীড়া কূটনীতির ভূমিকাকে অগ্রাধিকার দেয়, যা মানুষকে সংযুক্ত করতে পারে। এটি এমন কিছু যা, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জন্য অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ।’
তবে ক্রীড়া কূটনীতির কথা তুলে ধরলেও সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের নিজেদের মধ্যে কথা বলাটা বেশি জরুরি বলেও জানান প্যাটেল, ‘এ বিষয়ে ভারত-পাকিস্তানই নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক মধ্যে কথা বলুক। আমরা এর মাঝে প্রবেশ না করি।’
ভারত সরকারের পাকিস্তানে ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্তের জেরে চ্যাম্পিয়নস ট্রফি এখন অচলাবস্থায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে ভারতের সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। এ ক্ষেত্রে ভারতের অবস্থান নিয়ে নতুন কোনো খবর পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অপর দু’জন হলেন— সনি র্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনের ভাই ও কোম্পানিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন এবং তাদের মা সাচিমি ওগাওয়ারা হোসেন।
১ ঘণ্টা আগে
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আলহামদুলিল্লাহ দেশের এক সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্দে বিশাল দায়িত্ব পড়েছে; আমি তার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অতিতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব; আপনারা সবাই সহায়তা করবেন।’
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাসজুড়ে দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
৩ ঘণ্টা আগে