বাংলাদেশ সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই বছর পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। যেখানে আইরিশদের আতিথেয়তা দিবে টাইগ্রেসরা। এই সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

আসন্ন এই সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে সীমিত ওভারের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই বুধবার (৬ নভেম্বর) রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

দুই সিরিজেই আইরিশদের নেতৃত্ব দিবেন গ্যাবি লুইস। সিরিজে ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছরেরও কম। সব মিলিয়ে বাংলাদেশ সিরিজের দলে আছেন আয়ারল্যান্ডের ১৬ ক্রিকেটার।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডের মধ্যে পার্থক্য শুধু একটা। ওয়ানডে দলে থাকলেও অ্যালিস টেক্টর নেই টি-টোয়েন্টি সিরিজে। টেক্টরের পরিবর্তে টি-টোয়েন্টিতে আছেন রেবেকা স্টোকেল।

বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ওয়ানডে দল :

গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর।

বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল :

গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৬ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৭ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৮ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৯ ঘণ্টা আগে
Advertisement