শ্রীলঙ্কায় গেলো বাস্কেটবল দল

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ দল। ১০ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট একই সঙ্গে অনূর্ধ্ব-১৮ ফিবা এশিয়ার কোয়ালিফাইং রাউন্ড হিসেবেও বিবেচিত হচ্ছে ।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারত।

বাংলাদেশ দলে খেলবেন আলী হোসেন, রুসেল হোসেন, রিয়াদ হোসেন, ইব্রাহিম খলিল, সাহেদুজ্জামান, আসিব আলী, আরাফাত হোসেন, সামিন ইয়াসার হোসেন, সাজ্জাদ হোসেন আফলান, শাহরিয়ার হোসেন।

দলের সঙ্গে কোচ হিসেবে গেছেন মাহবুবুর রহমান। ম্যানেজার ওয়াসিফ আলী।

এ ছাড়া ফিবা বাস্কেটবল রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক খেলোয়াড় সবুজ মিয়া।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১০ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১০ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১২ ঘণ্টা আগে