জয়ে শুরু চেন্নাইয়ের, জয়ের নায়ক মোস্তাফিজ

ডেস্ক, রাজনীতি ডটকম
৪ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের হয়ে বোলিংয়ে নেমেই বোলিংয়ের ঝলক দেখিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তার বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই হারিয়েছে চেন্নাই।

দুই ওভারে মোস্তাফিজ একাই নেন ৪ উইকেট। এরপর চাহারের বলে আউট হয়েছেন বেঙ্গালুরুর ম্যাক্সওয়েল। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি দলটির। ১৭৩ রান করে ক্ষান্ত হয়েছে তারা।

১৭৪ রান তাড়ায় রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ১৫ করে আউট হয়ে গেলেন রাচিন সমান বলে ৩টি করে চার-ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস। এরপর আজিঙ্কা রাহানে আর ড্যারেল মিচেল দলকে অনেকটা পথ এগিয়ে দেন। রাহানে ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান। টানা দুই ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন ক্যামেরন গ্রিন।

সেখান থেকে রবীন্দ্র জাদেজা আর ইমপ্যাক্ট প্লেয়ার (মোস্তাফিজের বদলি) শিভাম দুবে ৩৭ বলে ৬৬ রানের জুটিতে ম্যাচ বের করে নেন। জাদেজা ১৭ বলে ২৫ আর দুবে ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে মোস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ের পরও ৬ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় বেঙ্গালুরু। ৭৮ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে অনুজ রাওয়াত আর দিনেশ কার্তিক ৫৭ বলে বেঙ্গালুরুকে এনে দেন ৯৫ রান। কার্তিক ২৬ বলে ৩৮ আর রাওয়াত ২৫ বলে করেন ৪৮ রান।

টসে হেরে ফিল্ডিংয়ে নামে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাঙ্গালুরু ধস শুরু হলেও পরে ভারসাম্য চলে আসে রানে। হাই ভোল্টেজ ম্যাচে একাদশে জায়গা হয়েছে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ছাড়াও রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও মাহিশ থিকশানার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৪ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৬ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৭ ঘণ্টা আগে