বিসিবিতে চার মাসের বেতন বকেয়া সাকিবের

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির। আলোচনা হয় নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়েও,সেই সাথে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো ২০২৪ সালের শেষ চার মাসের বেতন পাননি, যদিও তিনি সে সময় জাতীয় চুক্তির আওতায় ছিলেন।

বিসিবির কর্মকর্তারা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় তার বেতন দেওয়া সম্ভব হয়নি। বোর্ডের একজন কর্মকর্তা এ ব্যাপারে ক্রিকবাজকে বলেন, 'এটা সত্য যে সাকিব (২০২৪ সালে) সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি, এবং এর কারণ হলো তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। '

তবে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন জানিয়েছেন, সাকিব তার চুক্তি অনুযায়ী বেতন পাবেন। তিনি বলেন, 'সাকিব তার বেতন চুক্তি অনুযায়ী পাবেন, কারণ আপনি খেলুন বা না খেলুন, চুক্তি আছে এবং আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব। '

জানা গেছে, বিসিবির কাছে সাকিবের প্রাপ্য বেতন ৪৮ লাখ টাকা (ট্যাক্স ছাড়া)। গত বছরের ১২ ফেব্রুয়ারির বোর্ড সভায় বিসিবি ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছিল, যেখানে সাকিবকে সব ফরম্যাটের চুক্তিতে রাখা হয়, তার সঙ্গে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, এবং শরিফুল ইসলামের নামও ছিল।

গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব। তবে নিজের শেষ টেস্ট ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তিনি ওই সিরিজে অংশ নিতে বাংলাদেশে ফিরে আসেননি।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ফেরেননি সাকিব। তার বিরুদ্ধে হত্যা ও আর্থিক অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। তবে তা সত্ত্বেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেন তিনি। কারণ বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছিল, যতক্ষণ না তাকে দোষী প্রমাণিত করা হয়।

রাজনীতিতে জড়িয়ে পড়া এবং নির্বাচনে অংশ নেওয়ার কারণে সাকিব দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। তবে ৫ আগস্টের পর দেশে আসার রাস্তাই একপ্রকার বন্ধ হয়ে যায় তার। গত বছরের ৬ নভেম্বর তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলে আরও বড় ধাক্কা খান তিনি। যদিও এতকিছুর পরেও সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা করেছিলেন, কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তিনি সে টুর্নামেন্টে জায়গা পাননি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১৬ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১৬ ঘণ্টা আগে

দেশে এআই-চালিত বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইকে’র যাত্রা শুরু

প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ

১৯ ঘণ্টা আগে

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

২১ ঘণ্টা আগে
Advertisement