ডেস্ক, রাজনীতি ডটকম

আফগানিস্তানের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এমন হারের প্রভাব পড়েছে এই ফরম্যাটে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে টপকে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা। বাংলাদেশের বর্তমান অবস্থান তালিকার ৯ নম্বরে।
সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ এখন ৯–এ।
অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেছে আফগানরা। এ তালিকায় শীর্ষ দল ভারত। দুই অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তানের অবস্থান তালিকার তিন নম্বরে।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১১ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৪ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৫ ঘণ্টা আগে