ক্রীড়া ডেস্ক

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম টি-টোয়েন্টি আসরের।
শুক্রবার ( ১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুদলের জমজমাট এ লড়াই।
এর আগে বিপিএলের চারবার ফাইনালে উঠে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি।
অন্যদিকে, ২০২২ সালের ফাইনালে কুমিল্লার কাছেই হেরে রানার্সআপ হওয়া ফরচুন বরিশালের এটি দ্বিতীয় ফাইনাল। তবে ‘ফরচুন বরিশাল’ নামে না হলেও বিপিএলে বরিশাল দল ফাইনাল খেলেছে আরও দুবার। ২০১২ সালের প্রথম বিপিএলে বরিশাল বার্নার্স নামে ফাইনাল খেলে তারা হেরেছিল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়টর্সের কাছে। ‘বরিশাল বুলস’ নামে বরিশাল ফাইনাল খেলেছে ২০১৫ বিপিএলেও। বিপিএলের সেটি তৃতীয় আসর এবং সেবারই প্রথম চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
আজ আরেকটি কুমিল্লা–বরিশাল ফাইনালের আগে তাই প্রশ্নটা৷ আসতেই পারে—কুমিল্লার পাঁচে পাঁচ, নাকি বরিশালের প্রথম? উত্তর জানা যাবে আজ ফাইনালের পরই।
জানা গেছে,আজ ম্যাচের আগে রাজধানীর বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবে পুরো স্টেডিয়াম।
এছাড়া বেইলি রোডের ঘটনায় শোকে স্তব্ধ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজসহ অন্য তারকা ক্রিকেটাররা।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১০ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
১০ ঘণ্টা আগে