ক্রীড়া ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ দল। আজ আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে সম্ভাবনা আরও উজ্জ্বল হতো। তবে এগিয়ে গিয়েও সেই ম্যাচে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।
নমপেনে আজ জয় পেতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড পেয়েছিল কোচ সাইফুল বারি টিটুর শিষ্যরা। বাংলাদেশকে গোল এনে দেন মিঠু চৌধুরী। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। ২৯ মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে আফগানিস্তানকে ম্যাচে ফেরান ইয়াসির শাফি। প্রতিপক্ষ সমতায় ফিরলেও বিরতিতে যাওয়ার আগে ঠিকই আবারো লিড নেয় বাংলাদেশ।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন মোর্শেদ আলী। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নার থেকে সতীর্থ শফিক রহমান তাকে বল দিলে সেটা জালে ফেলতে ভুল করেননি মোর্শেদ। বিরতির পর ব্যবধান ৩-১ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ৫৫ মিনিটে মোহাম্মদ মানিকের নিশ্চিত গোলের হেডটি বাঁচিয়ে দেন আফগান গোলরক্ষক আবদুল রহিম রাসূলি। বিপদ থেকে রক্ষা পাওয়ার ৯ মিনিট পরেই সমতায় ফেরে আফগানিস্তান। ৬৪ মিনিটে আফগানিস্তানকে সমতায় ফেরান মোহাম্মদ মিলাদ নূরি।
নূরির গোলের ৬ মিনিট পর বাংলাদেশের হাত থেকে ম্যাচটাই ছিনিয়ে নেন বদলি নামা আরাশ আহমাদি। ৭০ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন আফগান ফুটবলার। শেষ দিকে বাংলাদেশ অনেক চেষ্টা করেও হার এড়াতে পারেনি। এতে করে গ্রুপ ‘বি’ তে সমান দুই জয়-পরাজয়ের সান্ত্বনা নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ফিলিপাইন ও ম্যাকাওয়ের বিপক্ষে জয় পেয়েছিল।

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
৩ ঘণ্টা আগে
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
৫ ঘণ্টা আগে
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
৬ ঘণ্টা আগে