ডেস্ক, রাজনীতি ডটকম

রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাটিতে এ জয়ে জিরোনাকে নিচে ঠেলে লা লিগায় আবারও দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ৩৩ ম্যাচে কাতালান জায়ান্টদের পয়েন্ট ৭৩। শীর্ষে থেকে শিরোপার কাছে চলে আসা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
গত রাতে ২২ মিনিটে রাফিনহার পাস থেকে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ৩৮ মিনিটে পেপেলুর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। তবে বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি।
দ্বিতীয়ার্ধে খর্বশক্তির হযে পড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুবিধাটুকু ঠিকই আদায় করেছেন লেভা। ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সাকে সমতায় ফেরান ৪৯ মিনিটে, ইলকাই গুন্দোয়ানের পাস থেকে হেডে গোল করে। ৮২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। যোগ করা তৃতীয় মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রি-কিকে পূরণ করেন হ্যাটট্রিক।
এ নিয়ে এ মৌসুমের লা লিগায় লেভার গোলসংখ্যা দাঁড়াল ৩০ ম্যাচে ১৬। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে তিনি আছে চতুর্থ স্থানে। মৌসুম খালি হাতে শেষ করতে চললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে খুশি জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ ডিএজেডএনকে বলেছেন, ‘আমি মনে করি, দল ভালো খেলেছে...আমাদের মনে শান্তি-প্রশান্তি নেই, তবে দলের এমন মনোভাবে আমি সন্তুষ্ট।’
জাভির সঙ্গে চুক্তি নবায়নের পর বার্সার এটি প্রথম জয়। এর আগে স্প্যানিশ কোচ মৌসুমের মাঝপথে জানিয়েছিলেন, বার্সায় এটি তাঁর শেষ মৌসুম। তবে সাবেক ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি।

আজ ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে এই বর্ষীয়ান রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর। হাসপাতাল সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছু দ
১ ঘণ্টা আগে
বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বহু বছর ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ও গৌরবময় রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া অত্যন্ত দক্ষতার সাথে সরকারের শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুর
২ ঘণ্টা আগে
আবহাওয়া ও নদ-নদীর পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদীর অববাহিকাভুক্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলের জেলাগুলো নতুন করে স্বল্পমেয়াদী বন্যায় আক্রান্ত হতে পারে।
৩ ঘণ্টা আগে
রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ ঘণ্টা আগে