টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি আজ

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে শেষ এবং সিরিজ নির্ধারণী ম্যাচের বল গড়াবে বিকেলে। শনিবার (৯ মার্চ) বেলা ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। দুই দলেরই সিরিজ জয়ের ম্যাচ।

তবে বাংলাদেশকে ইতিহাস গড়তে হাতছানি দিচ্ছে, কেননা এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতেনি লাল-সবুজের দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচটি তিন রানে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে আট উইকেটে জিতে সমতা ফেরায় স্বাগতিকরা।

এদিকে ওপেনিং জুটিতে লিটনের সঙ্গে সৌম্যর ওপরই আস্থা রাখছেন হেড মাস্টার হাথুরু। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টিতে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদেরও প্রশংসা করেছেন তিনি।

জাকের আলীর প্রশংসা করে তিনি বলেন, সে কী করতে পারে, সেটা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি, শুধু এবারের বিপিএলেই দেখেছি। ফিনিশার হওয়ার জন্য প্রয়োজনীয় গুণগুলো তার মধ্যে আছে।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

অপরদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কা দলে হাসারাঙ্গা ফিরলেও লঙ্কানরা আজ পাবে না তাদের গতিতারকা মাথিসা পাথিরানাকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই পেসার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

২ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৩ ঘণ্টা আগে

সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে: শফিকুর রহমান

সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের দূর ও সাম্প্রতিক ইতিহাসের সব শহিদ, যোদ্ধা ও আহত-পঙ্গুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

১৪ ঘণ্টা আগে