ডেস্ক, রাজনীতি ডটকম

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের মেয়েদের কাছে ব্যাটে-বলে পাত্তা পায়নি সুমাইয়া খাতুনের দল।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করতে পারে। দলের হয়ে ওপেনার ফাহমিদা ছোঁয়া ১০ ও ইভা ১৪ রান করেন। মিডলে ৮, ৯ রান করে আউট হন আরও দুই ব্যাটার। শেষ দুই ব্যাটার নিশিতা ১০ ও হাবিবা ১১ রান করলে রানটা একটু বড় হয় বাংলাদেশের।
জবাবে নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলটির ওপেনার কামিলিনি শূন্য ও তিনে শানিকা চাকলে ১ রান করে ফিরে যান। ২২ রানে ২ উইকেট হারানো ভারতের ইনিংসে আর ধাক্কা দিতে পারেনি বাংলাদেশ। ওপেনার তৃষ্ণা ৪৫ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন ও নিকি প্রসাদ ২২ রান করে জয় তুলে নেন।
এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিপক্ষে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সুপার ফোরের অন্য ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
৭ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
৮ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে