প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ফলে সিলেট টেস্টের পর চট্টগ্রামেও আগে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। দীর্ঘ এক বছর পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে দুই পরিবর্তন নিয়ে টাইগাররা একাদশ সাজিয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়। ম্যাচটিতে আগে থেকেই এক পরিবর্তনের কথা ধারণা করা গিয়েছিল। তবে সাকিবকে সুযোগ করে দিতে কোনো ব্যাটার বসতে পারেন ভাবা হলেও, বাড়তি ব্যাটসম্যান নিয়েই নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। ফলে বাদ পড়েছেন সিলেট টেস্টে খেলা দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ১০৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। এর আগে ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল। পরের বছরের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় এই ডানহাতি পেসারের। এখন পর্যন্ত তিনি ২২টি ওয়ানডে ও ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন।
এদিকে, লঙ্কান একাদশেও নিশ্চিতভাবে বোলিংয়ে একটি পরিবর্তন আসবে জানা ছিল। চোটের কারণে সিলেট টেস্ট খেলা কাসুন রাজিথা এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। ফলে তার পরিবর্তে ডাক পাওয়া আসিথা ফার্নান্দোকে এবার একাদশেও রাখা হয়েছে।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার একাদশ : দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।

মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ও শহিদদের তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের তালিকা করার দায়িত্ব যাদের ছিল, তারা নিরপেক্ষ ও সঠিকভাবে সেই কাজটি করেনি।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই বিষয়ের স্থগিত পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে তারা পুলিশি বাধার (ব্যারিকেড) মুখে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
৩ ঘণ্টা আগে