ডেস্ক, রাজনীতি ডটকম

কাতার বিশ্বকাপে হেক্সা মিশনে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয় সেলেসাওদের। ব্রাজিল জাতীয় দল হেক্সা মিশনের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও স্বপ্ন পূরণ করেছে বিচ ফুটবল দল। ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতে বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।
ফাইনালে এক রদ্রিগোর কাছেই পরাস্ত হয় ইতালি। হ্যাটট্রিক করেন এই তারকা ফুটবলার। এ ছাড়াও একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। আর একটি আত্মঘাতী গোল হয়।
অন্যদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই।
এর আগে আসরের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে হারানোর পর শক্তিশালী পর্তুগালকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-৩ গোলে জিতে অপরাজিত থেকেই গ্রুপপর্ব শেষ করে সেলেসাওরা।
এরপর কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল।
এদিকে ব্রাজিলের কাছে ফাইনাল হেরে বিচ ফুটবলে আরও একবার কপাল পুড়ল ইতালির। এর আগে আরও দুইবার ফাইনালে হেরেছে ইউরোপের দলটি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৯ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৩ ঘণ্টা আগে