সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ আজ মাঠে নামছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

এই সিরিজ জিতলে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দুই দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে অবশ্য হেসেখেলেই জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। ৬ উইকেটের ব্যবধানের সেই জয়ে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে বড় অবদান রেখেছিলেন অধিনায়ক। তার আগে কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। বিশেষ করে তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব ৩টি করে উইকেট শিকার করেন।

প্রথম ম্যাচে জয়ের পর শান্ত বলেছিলেন, ‘আমরা জানতাম, নতুন বলে খেলা বেশ কঠিন। এ ক্ষেত্রে আমি আমার দক্ষতা কাজে লাগিয়েছি এবং কিছুটা সময় নিয়েছি। পরে শিশিরের কারণে উইকেট সহজ হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদের শুরুটা আমাকে অনেক সাহায্য করেছে। এরপর মুশফিক ভাই তার অভিজ্ঞতা মেলে ধরেছে। আমরা সবাই জানি তার সামর্থ্য কেমন। আশা করি তিনি তার ফর্ম ধরে রাখবেন।’

আজ সিরিজ নিশ্চিত করতে পারলে নিশ্চয়ই টাইগারদের লক্ষ্য থাকবে শ্রীলঙ্কাকে হোয়াটওয়াশ করার। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১০ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১২ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৩ ঘণ্টা আগে