প্যারিসে নদীর বুকে অলিম্পিকের মশাল

ডেস্ক, রাজনীতি ডটকম

প্যারিসে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ৩৩তম অলিম্পিকের। এবারই প্রথম অলিম্পিক গেমসের উদ্বোধন হলো কোনো স্টেডিয়ামের বাইরে, খোলা আকাশের নিচে। সিন নদীতে নজরকাড়া নৌ প্যারেডের মধ্য দিয়ে গতকাল শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় জমকালো এই আয়োজন। বৃষ্টিস্নাত প্যারিসে আয়োজিত বর্ণিল এই আয়োজনে মাতলো গোটা রাজধানী।

অনুষ্ঠানে জল দিয়ে তৈরি করা হয় বিশেষ পর্দা। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে এলো গ্রিস। পন্ট ডি’এলিনা ব্রিজের তলা দিয়ে বেরিয়ে এলো তারা। তার পরে এলো উদ্বাস্তুদের অলিম্পিক দল। মার্চপাস্টে অলিম্পিকের জন্মভূমি গ্রিস থাকে সবার আগে। সবার শেষে মার্চপাস্টে অংশ নেয় স্বাগতিক দেশ ফ্রান্স। নদীর পাড়ে পাটাতনের মতো জায়গায় নাচ ও পার্টিং সংয়ের সঙ্গে বেশ বড় বহর নিয়ে মার্চপাস্ট করে ফ্রান্স। স্বাগতিক দেশ হিসেবে ফ্রান্সই ছিল মার্চপাস্টে শেষ দল।

মার্চপাস্ট শেষে সিন নদীর বুকে ছুটল ধাতব ঘোড়া! তাতে নাইটদের মতো রুপালি পোশাকের একটি মেয়ে বসা ছিল। রুপালি হুডিতে মুখটা ঢাকা। মুখেও কি রুপালি মুখোশ? পিঠে তার অলিম্পিকের পতাকা। অর্পণ করতে ছুটে আসছে! প্রযুক্তির সাহায্যে ধাতব ঘোড়া সিনের বুক পাড়ি দিয়েছে। দৃশ্যটি ছিল দেখার মতো। সম্ভবত এবারের প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানের আইকনিক দৃশ্য হয়ে থাকবে। তবে মেয়েটির পরিচয় এখনো অজানা। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ফ্রান্সের মুক্তিকামী বীরকন্যা জোয়ান অব আর্কের সাজ দেওয়া হয়েছে মেয়েটিকে।

এ নিয়ে তৃতীয়বার অলিম্পিক গেমসের আয়োজন করছে প্যারিস। ১৯০০ সালের পর ১৯২৪ সালে অলিম্পিক গেমস হয়েছিল দেশটিতে। ইংল্যান্ডের পর তিনবার অলিম্পিক গেমস আয়োজন করা ফ্রান্স উদ্বোধনী অনুষ্ঠানে বৈচিত্র্য এনেছে। এই প্রথম পানিতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১৬ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১৬ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

১৮ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

১৮ ঘণ্টা আগে