প্রতিবেদক, রাজনীতি ডটকম

পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গেল একযুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা হয়ে ছিলেন তিনি। বিসিবির বুধবারের বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন তিনি। পাপনের উত্তরসূরী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত বিবিসির জরুরি সভায় পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তাঁর পরিবর্তে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।
বিসিবি সভাপতি পদের জন্য সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদীন ফাহিমের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত সাবেক প্রধান নির্বাচকের কাঁধেই দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ভার উঠেছে।
বিসিবির গঠনতন্ত্র অনুসারে, সভাপতি হতে পারবেন কেবল বোর্ড পরিচালকেরাই। ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে ছিলেন না। তবে গত সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীতি বিসিবি পরিচালক জালাল ইউনুসের পদত্যাগে এ জটিলতা কেটেছে।
প্রথমে এনএসসির মাধ্যমে মনোনীত করে বিসিবি পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ সালে অভিষেকের পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৭ ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ। তাঁর অধিনায়কত্বেই ১৯৯৪ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালনের পর ২০১৩ সালে আবারও প্রধান নির্বাচক করা হয় ফারুক আহমেদকে। তবে দ্বিতীয় মেয়াদটা সুখকর ছিল না তাঁর জন্য। ২০১৬ সালে তিনি পদত্যাগ করে বিসিবি ছেড়েছিলেন।

আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৩ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
৩ ঘণ্টা আগে
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডিসহ কোনো ধরনের নকশাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না।
৪ ঘণ্টা আগে
অধ্যাদেশের ওই ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ, র্যাগিং বা নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না।
৬ ঘণ্টা আগে