বাংলাদেশের সমর্থকদের প্রতি সহমর্মিতা জানালেন এনজো ফার্নান্দেজ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭: ৩০

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থির সময় পার করছে বাংলাদেশ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় বিপুল হতাহত ও ক্ষয়ক্ষতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। যা পৌঁছে গেছে ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন পাওয়া আর্জেন্টিনার ফুটবলারদের কাছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপজয়ী ২৩ বছর বয়সী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফেসবুকে তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘আমার সকল বাংলাদেশী অনুসারীদের জন্য জানাচ্ছি, আমি তোমাদের কথা শুনি এবং তোমাদের জন্য প্রার্থনা করি।’

পোস্টের সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা জুড়ে দেন চেলসিতে খেলা এই ২৩ বছর বয়সী ফুটবলার।

এর আগে গত মাসের ২৯ জুলাইও বাংলাদেশে আক্রান্তদের প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এনজো তার ফেসবুকে লিখেছিলেন, ‘বাংলাদেশে যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইলো।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

৬ ঘণ্টা আগে

‘বৈষম্য দূর ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’

৭ ঘণ্টা আগে

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

৮ ঘণ্টা আগে