বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন যুবরাজ

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে এবারের টুর্নামেন্টে কোনো দল কেমন ফেবারিট, সেই আলোচনা আরও আগে থেকেই চলছে। সেদিক থেকে হয়তো বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশা দেখার সুযোগ কম। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সই যে আশা জাগানিয়া নয়। সুপার এইটে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাওয়া টাইগারদের নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সাবেক এই ভারতীয় অলরাউন্ডার আইসিসির শুভেচ্ছাদূত হয়েছেন। বিভিন্ন দলের বিষয়ে মন্তব্য করার একপর্যায়ে তিনি বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন। সেখানেই যুবরাজ জানান– টাইগারদের সামর্থ্য থাকলেও, ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। এমনকি বাংলাদেশকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে অতীতে ‘অঘটন’ ঘটানোর কথাও স্মরণ করিয়ে দেন সাবেক এই তারকা।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুবরাজ বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনা আছে। তারা খুবই বিপজ্জনক দল। আগেও বেশ কিছু অঘটন ঘটিয়েছে তারা। তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। যা বাংলাদেশ করতে পারছে বলে আমি দেখিনি। আমার মনে হয় তাদের সেই সামর্থ্য আছে। আপনাদের অপেক্ষা (কী ঘটে দেখার জন্য) করতে হবে এবং দেখতে হবে।’

সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ টুর্নামেন্টটিতে এবার কারা ফেবারিট সেটিও জানান এই বাঁ–হাতি ব্যাটার। সেমিফাইনালে কারা খেলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নো অস্ট্রেলিয়ানন্স (অস্ট্রেলিয়া বাদে অন্য কোনও দল)।’ তবে যুবরাজের নজর ভারত–পাকিস্তান ম্যাচের (৯ জুন) দিকে, ‘আমি সেদিকেই তাকিয়ে আছি। আসলে ভারত-পাকিস্তানের ম্যাচ কখনও (মাঠে এসে) দেখিনি। আমি খেলেছি এমন ম্যাচ আছে, আর টিভিতে দেখেছি। মাঠে এসে এবারই প্রথম দেখব। চাপটা কেমন তাই জানি না।’

চলমান নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতই চ্যাম্পিয়ন হবে দাবি করে যুবরাজ, ‘আমি বিশ্বাস করি আমাদের বড় টুর্নামেন্ট জেতার আত্মবিশ্বাস আছে। ভারত যদি নিজের ওপর বিশ্বাস রাখে এবং তারা যদি তাদের পূর্ণ সামর্থ্য অনুযায়ী খেলে, তাহলে শিরোপা জিততে পারে। ভরত আইসিসি ট্রফি জিতেছে অনেকদিন হয়ে গেছে। আশা করছি এবার আমাদের দল এই অপেক্ষার অবসান ঘটাবে। আমার প্রত্যাশা (ফাইনালে খেলবে) ভারত এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান, তবে অস্ট্রেলিয়া নয়।’

বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রে এখনও ক্রিকেট সেভাবে জনপ্রিয় নয়, মেগা আসরেও সেভাবে দেশটিতে উন্মাদনার কথা সামনে আসছে না। তবে যুবরাজ জানালেন ভিন্ন কথা, ‘এখানে (আমেরিকা) ক্রিকেটটা খুব ভালোভাবেই জনপ্রিয় হচ্ছে। তারা খুব ভালো আয়োজন করেছে এবং এখন পর্যন্ত সব ঠিকঠাক লাগছে। কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। আমেরিকার লোকদের আমি একটা কথাই বলব, দেখেন কত লোক আসছে খেলা দেখতে, আপনাদের যেসব আমেরিকান বন্ধু আছে ওদের মাঠে নিয়ে আসেন। ওদের বেসবলের মতো করে কীভাবে ক্রিকেট খেলে সেটাও দেখান।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুসছে ৫ নদী, ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়

২ ঘণ্টা আগে

দুর্বল হয়েছে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

৩ ঘণ্টা আগে

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৭ ঘণ্টা আগে

একযোগে ১৭৯ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।

২০ ঘণ্টা আগে