বাসস

ডোপিং আইন ভঙ্গ করায় পল পগবার চার বছরের নিষেধাজ্ঞা ফুটবলের জন্য অনেক বড় ক্ষতি হিসেবে মন্তব্য করেছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। তার মতে ফুটবল অসাধারণ এক প্রতিভাকে হারিয়ে ফেললো।
মৌসুমের শুরুতে নিষিদ্ধ টেস্টোস্টেরোন সেবনের দায়ে ইতালির এন্টি ডোপিং ট্রাইবুন্যাল পগবাগে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর ফলে ৩০ বছর বয়সী এই ফরাসি তারকার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে।
স্থানীয় গণমাধ্যমের সামনে আলেগ্রি এ সম্পর্কে বলেছেন, ‘এটা অবশ্যই ফুটবলের জন্য একটি হতাশাজনক খবর। আমরা একজন অতি অসাধারণ খেলোয়াড়কে হারিয়ে ফেললাম। তার সাথে কাজ করতে পারা, তাকে কোচিং করানো আমার জন্য সত্যিই সৌভাগ্যের। তার মত খেলোয়াড় পাওয়া অনেক কঠিন। মানুষ হিসেবেও সে চমৎকার।’
এই নিষেধাজ্ঞার বিপক্ষে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে (সিএএস) আপিলের সিদ্ধান্ত নিয়েছেন পগবা। শাস্তির পর সমবেদনা জানিয়ে পগবাকে বার্তা পাঠিয়ছেন আলেগ্রি। কিন্তু এ ব্যপারে বিস্তারিত কিছু বলতে চাননি।
ফরাসি মিডফিল্ডার পগবা ২০১৮ সালে বিশ্বকাপ জয় করেছেন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে আসার পর তুরিনের জায়ান্টদের হয়ে খুব কমই মাঠে নামতে পেরেছেন। ইনজুরি ও সম্প্রতি ডোপিং নিষেধাজ্ঞা তার মাঠে নামার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে পগবার প্রতিনিধি জানিয়েছে মৌসুমের শুরুতে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শে ফুড সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোস্টেরন গ্রহণ করেছিলেন পগবা। সিএএস নিশ্চিত করেছেন এই নিষেধাজ্ঞার কারনে ২০২৭/২৮ মৌসুমের আগ পর্যন্ত আর মাঠে নামতে পারবে না পগবা। ঐ সময়ের মধ্যে তার বয়স হবে ৩৪ বছর।
ডোপিং টেস্টে পজিটিভ হবার ঘটনা পগবার জন্য জুভেন্টাসের ফিরে আসার প্রথম মৌসুমটাই কঠিন করে তুলেছে। এবারের মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলেছেন পগবা। ইনজুরির কারনে কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি।
এবারের মৌসুমের শুরুতে জুভেন্টাসের হয়ে দুটি ম্যাচে বদলি হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এরপরপরই অক্টোবরে প্রথমবারের মত ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এরপর তার দ্বিতীয় নমুনার পরীক্ষার ফলাফলও পজিটিভ আসায় চার বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ইতালিয়ান ট্রাইবুন্যাল।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
৭ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
৭ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৯ ঘণ্টা আগে