ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত প্রায় এক যুগ ধরে কোনো আইসিসি ইভেন্টে শিরোপা জিততে পারছে না। তারকা সমৃদ্ধ দল নিয়েও বড় আসরে শিরোপা না পাওয়াটা ভারতের জন্য এখন রীতিমতো হতাশারই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্যতম ফেভারিট রোহিত শর্মার দল।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগান মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরােপা জিততে পারে ভারত। স্কাই স্পোর্টসের পডকাস্টে মরগান বলেন, ‘আমার কাছে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত, বিশ্বকাপজুড়ে যদি তাদের চোটের সমস্যাও থাকে তবুও। তাদের শক্তি ও গভীরতা অবিশ্বাস্য। যে পরিমাণ সামর্থ্যবান ক্রিকেটার তাদের আছে, ১৫ সদস্যের দল থেকে কারা বাদ পড়েছে আমরা সেটা নিয়েই কথা বলছি।’
‘আমার মতে তারা ফেভারিট। কাগজে–কলমে ভারত অনেক শক্তিশালী। যদি মাঠে এটা দেখাতে পারে, তাহলে তারা সহজেই যেকোনো দলকে হারাতে পারবে বলে আমার মনে হয়।’-যোগ করেন মরগান।
অবশ্য ভারতের ওপেনিং নিয়ে একটা প্রশ্ন তুলেছেন মরগান। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হিসেবে যশস্বী জয়সওয়ালের চেয়ে শুভমান গিলকেই বেশি পছন্দ তার। তবে নির্বাচকরা গিলকে বাদ দিয়ে জয়সওয়ালকে বেছে নিয়েছেন।
মরগান বলেন, ‘আমি শুধু একটি সিদ্ধান্ত অন্যভাবে নিতাম। আমি দল নির্বাচন করলে যশস্বী জয়সোয়ালের জায়গায় শুবমান গিলকে নিতাম। আমি ওর সঙ্গে খেলেছি, আমি জানি ও কীভাবে চিন্তা করে, কীভাবে কাজ করে। আমরা মনে হয় ও এই দলের ভবিষ্যৎ নেতাও।’
বিশ্বকাপে 'এ' গ্রুপে রয়েছে ভারত। গ্রুপপর্বে তাদের সঙ্গী পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং কানাডা।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ৯ জেলার ফলপ্রকাশের ঘটনায় এক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েস।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত বুধবার (৮ জুলাই) জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চটগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।
৫ ঘণ্টা আগে
‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহ্দী আমিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি উদ্যোগের কথা তুলে ধরেন।
৬ ঘণ্টা আগে