ডেস্ক, রাজনীতি ডটকম

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেলো আল নাসর। সৌদি প্রো লিগে আল তাইকে ৫-১ গোলে হারিয়েছে রোনালদো বাহিনী। দেশের জার্সি ও ক্লাব মিলিয়ে এই নিয়ে ৬৪ বার হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা ২৬।
শনিবার রাতে ম্যাচের শুরু থেকেই আল তাইকে চেপে ধরে আল নাসর। ২০ মিনিটেই লিড এনে দেন ওতাভিও। মিনিট দুই বাদে ম্যাচে ফেরে আল তাই। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল রহমান গারিবের গোলে আবারও লিড নেয় আল নাসর।
বিরতির পর শুরু হয় সিআরসেভেন শো। ৬৪ মিনিটে দলকে দুই গোলে এগিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার। ৬৭ মিনিটে নিজের জোড়া আর শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।
সৌদি আরবের ক্লাব ফুটবলে এই হ্যাটট্রিকসহ রোনালদো গোল করেছেন ৫৩টি; ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৪; সব মিলিয়ে সিনিয়র ক্যারিয়ারে এটা রোনালদোর ৮৮২তম গোল।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে তারা পুলিশি বাধার (ব্যারিকেড) মুখে পড়েছেন।
১ ঘণ্টা আগে
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
২ ঘণ্টা আগে
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তারা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের পর এবার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
২ ঘণ্টা আগে