মেলবোর্নে মাঠে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরলেন ভক্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে স্যাম কনস্টাসকে মাঠের ভেতর ধাক্কা দিয়েছিলেন বিরাট কোহলি। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এমনকি আইসিসি থেকে শাস্তিও পেয়েছেন তিনি। এমন ঘটনার একদিন পরই কোহলির সঙ্গে দেখা করতে খেলা চলাকালে মাঠের ভেতর ঢুকে পড়েছেন এক দর্শক।

টেস্টের দ্বিতীয় দিনে আজও দর্শকে গ্যালারি পরিপূর্ণ। তাদের মধ্যেই এক জন নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টাও করেছিলেন। তবে পারেননি।

সেই দর্শক মাঠে গিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করলেন কোহলিকে। ভক্তের এমন কাণ্ড মোটেও ভালোভাবে নেননি কোহলি। অসন্তুষ্ট দেখায় রোহিত শর্মাকেও।

মাঠে ওই দর্শক ঢুকে পড়ায় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। নিরাপত্তাকর্মীরা এসে ওই ব্যক্তিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পর আবার খেলা শুরু হয়।

৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। তবে এই রানের মধ্যেই সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি পেয়েছিলেন তিনি। আজ সেটাকে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন।

মেলবোর্নে শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

৪ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমলো

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

১৫ ঘণ্টা আগে

অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

১৬ ঘণ্টা আগে

৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক

সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু

১৯ ঘণ্টা আগে
Advertisement