ক্রীড়া ডেস্ক

শুরু থেকেই চাপে থাকলেন ব্যাটাররা। একের পর এক উইকেট হারাল দল। মাঝেমধ্যে কেউ এসে দু একটি চার-ছক্কা হাঁকালেন বটে। কিন্তু তাতে রান হলো না খুব একটা।
রোববার গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১২৭ রান করেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। অর্শদীপ সিংয়ের বলে চার হাঁকিয়ে শুরু করেন তিনি। কিন্তু পরের বলেই তুলে মারতে গিয়ে আউট হয়ে যান লিটন। উদ্বোধনী জুটিতে তার নতুন সঙ্গী পারভেজ হোসেন ইমনও বড় করতে পারেননি নিজের রান।
৯ বলে ৮ রান করে অর্শদীপ সিংয়ের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান ইমন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে কিছুটা আশা দেখে বাংলাদেশ।
বরুণ চক্রবর্তীর এক ওভারে ১৫ রান নেন তারা দুজন। অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে মায়াঙ্ক যাদব দিয়ে দেন মেডেন। ছয় ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করে বাংলাদেশ। পরের ওভারেই ১৭ বলে ১২ রান করে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন হৃদয়। ২ বলে ১ রান করে ফেরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।
রিশাদ হোসেন পাঁচ বলের ইনিংসে হাঁকান একটি চার ও ছক্কা। কিন্তু বরুনের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন ১১ রান করে। এরপরের গল্পটা মেহেদী হাসান মিরাজের। তার সঙ্গী হয়ে ২৩ রানের জুটি গড়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু তিনি রান আউট হয়ে ফিরে যান। ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন মিরাজ।

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
৩ ঘণ্টা আগে
এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
৪ ঘণ্টা আগে