ক্রীড়া ডেস্ক

দীর্ঘ সময় দেশর ক্রিকেটে প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহিম গত রাতে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে এক পোস্টে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগেই বিদায় নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। ওয়ানডে থেকে বিদায় ঘোষণার পর দিন ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলতে নেমেছেন মুশফিক। মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে মোহামেডান। ম্যাচ শুরুর আগে মুশফিককে গার্ড অব অনার দেয় সাদা-কালো শিবিরের ক্রিকেটাররা।
মূলত আন্তর্জাতিক ক্রিকেট (সাদা বলে) থেকে বিদায় নেওয়ায় তাকে এই গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররাও।
এর আগে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি।’
পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
২০ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১ দিন আগে