এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না জ্যোতিরা

ডেস্ক, রাজনীতি ডটকম

২০২৫ সালের অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে সরাসরি খেলতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকতে হবে বাংলাদেশ দলকে। যদিও এই মুহূর্তে তারা অবস্থান করছে আট নম্বরে। ফলে তাদেরকে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজতো বটেই, জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও। ৬ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবশ্য এতো দূর এখনই ভাবতে চান না।

স্বাগতিক হিসেবে ভারতের বিশ্বকাপ নিশ্চিত। এর বাইরে উইমেন্স ওয়ানডে চ্যাম্পিয়ন্সশিপের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। বাকি চার দলের মধ্যে উইমেন্স চ্যাম্পিয়ন্সশিপ থেকে দুটি দল এবং বাছাইপর্ব থেকে দুটি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ যদি দুই সিরিজে অন্তত ৫টি ম্যাচ জিততে না পারে তাহলে বাছাইপর্ব খেলতে হবে।

কঠিন সমীকরণ এড়াতে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতিদের সামনে। এরপর ক্যারিবিয়ান সফরে ম্যাচ জয়ের হিসাব নিকাশ। অধিনায়ক জ্যোতি অবশ্য এতো দূরে তাকাতে চান না, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে। এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’

আগামী বছরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। ওই সফরে তিনটি ম্যাচ-ই উইমেন্স ওয়ানডে চ্যাম্পিয়ন্সশিপের অংশ। স্বাভাবিকভাবেই ক্যারিবিয়ানদের সাথে কঠিন চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের। জ্যোতি মনে করেন, আইরিশদের বিপক্ষে জিততে পারলে এই আত্মবিশ্বাস ক্যারিবীয়দের বিপক্ষে কাজে দেবে, ‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে।’

এদিকে, সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটারদের ব্যর্থতা চোখে পড়ার মতো। সব ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সময় ভক্ত-সমর্থকদের ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন অধিনায়ক জ্যোতি, ‘সবকিছু (মানুষের আগ্রহ, প্রত্যাশা, স্পন্সর আসা) কিন্তু আমরাই তৈরি করেছি। আজ যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন ছিল, এটা আমরাই তৈরি করেছি। তো এটা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমি বলবো, বিশ্বাস রাখেন। কারণ দল কষ্ট করছে। অনেক সময় পারফরম্যান্সগুলো দেখা যাচ্ছে। কিন্তু ফল না হলে তখন নেতিবাচক বিষয়গুলো বেশি আসে। এই সিরিজটা বলবো, আমাদের দলের জন্য ঘুরে দাঁড়ানোর জায়গা।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement