প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তনে হাওয়া লেগেছে। বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বোর্ডের প্রেসিডেন্ট থেকে শুরু করে পরিচালক পদে এসেছেন বেশ কয়েকজন নতুন মুখ। কিন্তু এখনও বোর্ডের কাজ চলছে জোড়াতালি দিয়ে।
আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কিছুদিন আগে প্রায় একই রকম মন্তব্য করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও। সেই মন্তব্যকে উদ্ধৃত করে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, বিসিবি জোড়াতালি দিয়ে চলছে। আমি যখন দায়িত্ব নিই, তখন বিসিবির লোকজনকেই খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কিছুটা কাটানোর চেষ্টা চলছে।
বিসিবি সহ দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে দুর্নীতি ও অনিয়মের যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর ব্যাপারে তিনি বলেন, প্রতিটি ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে, সেটিও খতিয়ে দেখা হবে। তবে বাফুফে সহ বেশকিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থবিরতা থাকলে, নতুন কমিটি গঠন করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৯ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১১ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৩ ঘণ্টা আগে