ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের মাটিতে ফিরছে এশিয়া কাপ। ২০২৭ সালে বসবে সেই আসর, যা হবে ওয়ানডে ফরম্যাটে। আর ২০২৫ সালে ভারতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।
গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিবি) প্রকাশিত এক ডকুমেন্টে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ থেকে ২০২৭ সালের জন্য এসিসি এই দুই সংস্করণের স্পনসরশিপ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করেছে। যেখানে খেলার তারিখ ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।
পরের দুই এশিয়া কাপেও ৬টি করে দল অংশ নেবে। এর মধ্যে ৫টি দল খেলবে সরাসরি। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আরেকটি দল আসবে বাছাই খেলে।
এসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপের পরের আসর হবে ২০২৬ সালে। আর ২০২৪, ২০২৫, ২০২৬ এবং ২০২৭- প্রতিটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।
পুরুষদের ইমার্জিং এশিয়া কাপ ২০২৪ এবং ২০২৬ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৫ এবং ২০২৭ সংস্করণ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০২৫ ও ২০২৭ সালে নারীদের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসব টুর্নামেন্ট কোথায় হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।
১২ ঘণ্টা আগে
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১২ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
১৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
১৪ ঘণ্টা আগে