ডেস্ক, রাজনীতি ডটকম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর করার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায়।
ঘরের মাঠে সিরিজ জিততে প্রতিজ্ঞাবদ্ধ হলেও নিজেদের ফেভারিট মানছে না বাংলাদেশ। বরং সফরকারীদের সমীহ করেই টি-টোয়েন্টি মিশন শুরু করতে চান নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে ক্রিকেটারদের বিপিএল পারফরম্যান্স।
অন্যদিকে, বেশ জোরেশোরেই নিজেদের ফেভারিট দাবি করলেন লঙ্কান কোচ। যদিও নিষেধাজ্ঞায় তারা পাচ্ছেন না নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
সিলেটে এক নতুন বাংলাদেশ, মাঠের নেতা শান্ত। তাই তো অনুশীলনে যোগ দেয়ার আগে কোচ হাথুরুর সঙ্গে পরিকল্পনা আঁটলেন আসন্ন মিশনের। যেখানে তার সঙ্গী আরেক নতুন নির্বাচক হান্নান সরকার। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলন করলেন রোববার। যেখানে ব্যাটিংয়ের সাম্প্রতিক ফর্মের মতো নড়বড়ে ছিলেন না অধিনায়ক। লম্বা বিপিএলের পরও পুরোপুরি চাঙ্গা আছে টাইগার শিবির।
আগের দিন রোববার মাঠের অনুশীলনেও বেশ চনমনে ছিল বাংলাদেশ দল। নেটে ভাগ হয়ে পেসার এবং স্পিনারদের সামলান রিয়াদ, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকাররা। নিবিড়ভাবে যা পর্যবেক্ষণ করেন দুই নতুন কোচ হেম্প ও আন্দ্রে অ্যাডামস। একদম শেষদিকে নেটে আসেন দ্বিতীয় বারের মতো বাংলাদেশ দলে ডাক পাওয়া জাকের আলী। বিপিএলে ভালো পারফর্ম করে দলে আসলেও তার অন্তর্ভুক্তি চমকে দিয়েছে অনেককেই।
অনুশীলন শুরুর আগেই আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনে হাজির হন শ্রীলঙ্কান অধিনায়ক। চা বাগানের মনোরম পরিবেশে ট্রফি উঁচিয়ে হয়তো স্বাগতিকদের একটা বার্তাই দিতে চাইলেন, সহজ হবে না এই সিরিজটা। মুখোমুখি ১৩ দেখায় এখন পর্যন্ত ৯ টি-টোয়েন্টিতে জয় আছে শ্রীলঙ্কার। ৪টিতে জিতেছে বাংলাদেশ।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
৭ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
৭ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৯ ঘণ্টা আগে