ক্রীড়া ডেস্ক

উন্মোচিত হলো বিপিএল ১১তম আসরে টিম ঢাকার অফিশিয়াল নাম। এবারের ঢাকা টিমের নাম নির্বাচন করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। মেগাস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম ‘ঢাকা ক্যাপিটালস’। বুধবার ঢাকার গুলশানে কোম্পানির কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান ‘ঢাকা ক্যাপিটালস’ এর নাম ও লোগো উন্মোচনের মাধ্যমে ক্রিকেট টিমের যাত্রা ঘোষণা করেন।
গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছিলো নামের জন্য ক্যাম্পেইন। বিপিএল এর ১১তম আসরে ঢাকা টিমের জন্য নাম চেয়ে পোস্ট করা হয় রিমার্ক-হারল্যানের হোমকেয়ার এবং পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের ফেসবুক পেইজে। সেই পোস্টগুলোতে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।
তাদের পাঠানো সব নামগুলো থেকে প্রাথমিকভাবে সেরা তিনটি নাম বাছাই করা হয়। এবং পুনরায় এই তিনটি নামের মধ্য থেকে একটি নাম নির্বাচনের আহ্ববান জানানো হলে, জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয় ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’ এর স্লোগান - ‘Together We Rise’।
শাকিব খান বলেন, “দেশ বিদেশে আপনারা যেভাবে রেস্পন্স করছেন আমরা সত্যিই অভিভূত। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা নামটি বেছে নিয়েছি, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত থাকুন”।
রিমার্ক-হারল্যান এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন সিরিজে সাথে সরাসরিভাবে সংযুক্ত হয়েছে একাধিকবার। এবার বিপিএল আসরে রিমার্ক-হারল্যানের দল অধিগ্রহণের এই বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। মেগাস্টার শাকিব খানের নাম জড়িত থাকায় দর্শকদের মধ্যে ‘ঢাকা ক্যাপিটালস’ নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
রিমার্ক-হারল্যানের ডিরেক্টর এবং ঢাকা ক্যাপিটালসের ওউনার শাকিব খান, আতিক ফাহাদ (সিইও ঢাকা ক্যাপিটালস) তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে টিমের নাম ঘোষণা করেন। “প্লেয়ার ড্রাফট” শেষে বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচিত হবে।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
৩ ঘণ্টা আগে
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত
৪ ঘণ্টা আগে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৪ ঘণ্টা আগে
বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।
৫ ঘণ্টা আগে