প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অবশেষে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার ১(২ মার্চ) বিকেলের দিকে শ্রীলঙ্কা তাদের দল ঘোষণা করে।
ফাস্ট বোলার লাহিরু কুমারাকে ফেরানো হয়েছে দলে। ব্যাটিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসও জায়গা করে নিয়েছেন। হতাশাজনক বিশ্বকাপের পর নিজেদের নতুন করে তৈরি করার মিশনে তারা।
অভিজ্ঞ সিমার দুষ্মন্ত চামিরা ইনজুরিতে ছিটকে গেছেন। সবশেষ দুই ওয়ানডে স্কোয়াডে থাকা ব্যাটার শেভন ড্যানিয়েলও বাদ পড়েছেন।
ঘরোয়া ক্রিকেটে বেশ উপভোগ্য সময় কাটাচ্ছেন কুমারা। লিস্ট ‘এ’ ম্যাচের সবশেষ চার খেলায় ৯ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে নজর কেড়ে ওয়ানডে স্কোয়াডে কামিন্দু।
দাসুন শানাকার জায়গা হয়নি। মাথিশা পাথিরানা কিংবা তৃতীয় টি-টোয়েন্টি জয়ের নায়ক নুয়ান থুশারা বাদ পড়েছেন। পেস আক্রমণে প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা এবং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও জানিথ লিয়ানাগেকে রেখেছে তারা।
স্পিনে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ ঠিকশানা সম্ভবত একাদশে খেলবেন। বিকল্প হিসেবে রাখা হয়েছে আকিলা ধনঞ্জয়া ও দুনিথ ভেল্লালাগেকে।
এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ অনুশীলন করেছে। দুপুরে অনুশীলনে আসে শ্রীলঙ্কা। ড্রেসিংরুম প্রান্তের নেটে দলটির ব্যাটারদের নিয়ে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে যোগ দেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়- আপনাদের স্কোয়াড এখনও ঘোষণা না হওয়ার কারণ কী? উত্তরে হেসে তিনি জানান, ‘সত্যি বলতে আমার কোনও ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।'
আগামীকাল বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৫ ও ১৮ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি মাঠে গড়াবে সকাল দশটায়।
শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহিশ ঠিকশানা, দিলশান মাদুশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, সাহান আরাচচিগে, চামিকা করুণারন্তে।

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।
১২ ঘণ্টা আগে
পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১৩ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১৫ ঘণ্টা আগে