প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের মেয়েরা টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। আজ ট্রফি নিয়ে দেশে ফিরবেন তারা। তাদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। আজ চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানোর কাজ শেষ হয়েছে।
গতবার সাফ চ্যাম্পিয়নদের জন্য বাসের ব্যবস্থা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। তাতে বাসে ফুটবলারদের পাশাপাশি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি। তাতে সমালোচনা হয়েছিল অনেক। অনেকেই বিষয়টি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছিলেন।
এবার নারী ফুটবলারদের জন্য বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাসের সাজ সজ্জায় পরিবর্তন এসেছে। এবার বাসে শুধু নারী ফুটবলারদের ছবিই স্থান পেয়েছে। তাদের শিরোপা উদ্যাপনের ছবি দিয়েই সাজানো হয়েছে। ফুটে উঠেছে বাফুফের পেশাদারিত্বের ছাপ।
বাফুফের বাসে রয়েছে নারী দলের প্রধান স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ - এর লোগো। এছাড়া বাফুফের পানির স্পন্সর পুষ্টি, ইন্টারনেট পার্টনার আমরা এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো স্থান পেয়েছে।
২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা ছাদ খোলা বাসে সংবর্ধনা পেয়েছিলেন। সানজিদা আক্তারের স্ট্যাটাসের পর সারা দেশে আলোড়ন পড়েছিল। এবারও সানজিদা স্ট্যাটাসে সেটা স্মরণ করান। তাদের হতাশ করেনি বাফুফে

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৫ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৪ ঘণ্টা আগে
রোববার এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও নির্যাতনের মতো ঘটনায় শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
১৯ ঘণ্টা আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২০ ঘণ্টা আগে