কোপা আমেরিকা

দাপুটে জয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৯: ২৮
সেমিফাইনালে মেসির গোল উদযাপন। ছবি: এএফপি

কানাডার বিপক্ষে গোল খরা কাটল দেশের জার্সিতে টানা চার শিরোপা জয়ের লড়াইয়ে থাকা লিওনেল মেসির। হুলিয়ান আলভারেজের সঙ্গে লিও’র গোলে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপার আরেকটি ফাইনালে পা রেখেছে আকাশি-সাদা জার্সিধারীরা।

বুধবার বাংলাদেশ সময় সকালে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২২ মিনিটে প্রথম লিড নেয় গত আসরের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। মিডফিল্ডার রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া পাসে শট নিয়ে বল জালে পাঠান শুরুর একাদশে ফেরা হুলিয়ান আলভারেজ। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে তার জায়গায় শুরুতে খেলেছিলেন দারুণ ছন্দে থাকা লওতারো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল পায় আলবিসেলেস্তেরা। ম্যাচের ৫১ মিনিটে গোল করেন লিওনেল মেসি। তাকে গোল করান এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার তোলা আক্রমণ কানাডার বক্স থেকে ফিরে বাইরে থাকা এনেজোর কাছে আসে। জোরের ওপর ভলি নেন চেলসিতে খেলা তরুণ এই মিডফিল্ডার। মেসি ওই শটে আলতো করে পা ছুঁইয়ে জালে পাঠিয়ে দেন।

এবারের কোপা আমেরিকায় মেসির এটি প্রথম গোল। এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৯ গোল পেয়েছেন তিনি। কোপা আমেরিকায় এটি তার ১৪তম গোল। গোল খরার কাটিয়ে দারুণ এক রেকর্ডও গড়েছেন লিও। ২০০৭ সাল থেকে অংশ নেওয়া কোপা আমেরিকায় সাত আসরের ছয়টিতে গোল পেলেন তিনি।

আর্জেন্টিনা ২-০ গোলের লিড নেওয়ার পর আক্রমণে ধার বাড়ায় কানাডা। ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। কিন্তু আর্জেন্টিনার রক্ষণ লাইনে থাকা ক্রিস্টিয়ানো রোমেরো ও লিয়ান্দ্রো মার্টিনেজের দেয়াল আটকে যায় তারা। দেয়াল টপকে নয়টি আক্রমণ করেছে প্রথমবার কোপা আমেরিকার সেমিফাইনালে খেলা কানাডা। যার তিনটি সুযোগ ও দুটি শট থেকে গোলও পেয়ে যেতে পারত। কিন্তু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত দক্ষতায় দুটি শটই ফিরিয়ে দেন।

কানাডার আক্রমণের সুযোগ নিয়ে পরে কাউন্টার অ্যাটাকে গোল করার সুযোগ পেয়েও তা হারিয়েছে লিওনেল স্কালোনির দল। তাছাড়া জয়ের ব্যবধান বড় হতে পারত। কোপা আমেরিকার অন্য সেমিফাইনালে বৃহস্পতিবার সকালে মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা উরুগুয়ে ও কলম্বিয়া। ওই ম্যাচের জয়ী দল আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

৫ ঘণ্টা আগে

১৬ জনকে ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৬ ঘণ্টা আগে

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: ২ আসামির স্বীকারোক্তি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

৬ ঘণ্টা আগে

প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই ভোট আয়োজনের দিকে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

৬ ঘণ্টা আগে