ভারত সিরিজ নিয়ে যা বললেন লিটন

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করায় ক্রিকেট বিশ্বে বেশ আলোচনায় আছে বাংলাদেশ। তবে বিশ্রাম নেওয়ার খুব একটা সুযোগ পাচ্ছে না টাইগাররা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসন্ন সিরিজ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশ ব্যাটার লিটন দাস ‘ভারত অনেক ভালো দল’, ‘আমাদের জন্য বড় চ্যালেঞ্জ’ কথাগুলো বেশ কয়েকবারই বলেছেন। কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস সঙ্গী বলেই কিনা, তিনি এটাও বললেন, ভারতের বিপক্ষে খেলাটা কোনো চাপ নয়, বরং অনুপ্রেরণা।

ভারত–পাকিস্তানের বিপক্ষে খেলা মানেই যেহেতু দর্শক প্রত্যাশা সীমাহীন বেড়ে যাওয়া, এটাকে তারা কীভাবে দেখেন? উত্তরে লিটন বলেছেন, ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’

পাকিস্তান সিরিজ এখন অতীত উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে।’ পরে একই প্রসঙ্গে আরেক প্রশ্নে ব্যাপারে সংবাদমাধ্যমেরও সাহায্য চাইলেন বাংলাদেশ ব্যাটসম্যান, ‘সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু সাহায্য করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুব ভালো হবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কূটনীতি-প্রতিরক্ষার সমন্বয়ে নতুন প্ল্যাটফর্মের আলোচনা চলছে: চীনা রাষ্ট্রদূত

চীন-বাংলাদেশের কূটনীতি ও প্রতিরক্ষা খাতে সমন্বয় জোরদারে নতুন ‘প্ল্যাটফর্ম’ গঠনের আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার ঢাকায় দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন আমরা ‘অভিন্ন ভবিষ্যতের লক্ষ্যে চীন-বাংলাদেশ কমিউনিউটি’। এটা সহযোগিতার নতুন সংজ্ঞায়ন

১ ঘণ্টা আগে

লক্ষাধিক শিক্ষক-প্রভাষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

দেশে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৩২ হাজার ৫০০ জন এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-প্রভাষক পদে ৭০ হাজার জন নিয়োগ পাবেন।

৩ ঘণ্টা আগে

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ৪২ কোটি টাকার সোনার বার উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি ওজনের (১৬০টি) সোনার বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউজ এই তথ্য নিশ্চিত করেছে।

৪ ঘণ্টা আগে

নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন সরকারের জন্যই আত্মঘাতী হবে: টিআইবি

জনগণের ওপর একটি অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দেওয়া হলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

৪ ঘণ্টা আগে