ডেস্ক, রাজনীতি ডটকম

চ্যাম্পিয়নস লিগের অন্যতম সেরা দল হলেও এবার নতুন ফরম্যাটে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার আশঙ্কা চোখ রাঙাচ্ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। আরও বেহাল দশা ছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। ফ্রেঞ্চ লিগের পিএসজির অবস্থাও ছিল তথৈবচ। গ্রুপ পর্বের দীর্ঘ লড়াইয়ের শেষ রাউন্ডে শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বেঁচেছে তিন দলই। সরাসরি শেষ ১৬-তে খেলার সুযোগ না পেলেও প্লে-অফের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে গেছে।
বুধবার দিবাগত রাতে গ্রুপ পর্বের শেষ ১৮টি ম্যাচে একযোগে মুখোমুখি হয় ৩৬টি দল। ম্যাচগুলো শেষে লিভারপুল ও বার্সেলোনাসহ আটটি দল সরাসরি শেষ ১৬-তে খেলা নিশ্চিত করেছে৷ শেষ ১৬'র বাকি আটটি দল নির্ধারিত হবে পয়েন্ট তালিকার পরের ১৬টি দলের মধ্যে প্লে-অফের মাধ্যমে।
গ্রুপ পর্বের সপ্তম রাউন্ড শেষে প্লে-অফ অনেকটাই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই প্লে-অফ নিয়েও শঙ্কায় ছিল পিএসজি ও ম্যানচেস্টার সিটি। সবচেয়ে বিপাকে পড়ে সিটিজেনরা। ক্লাব ব্রুজের বিপক্ষে বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়ায় শেষ ম্যাচটি।
ইতিহাদে প্রথমার্ধে পিছিয়ে পড়লে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা আরও ঘিরে ধরে সিটিজেন সমর্থকদের। তবে দ্বিতীয়ার্ধের দুর্দান্ত এক প্রত্যাবর্তনে ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। এই জয়ে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২২তম স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।
শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না পিএসজির সামনেও। স্টুটগার্টকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্লে-অফে পৌঁছে গেছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৫তম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
প্লে-অফ আগের রাউন্ডেই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। এই রাউন্ডে তাদের লক্ষ্য ছিল সরাসরি শেষ ১৬-তে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখা। নিজেদের ম্যাচে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকমতোই করেছিল স্প্যানিশ দলটি। তবে সব দলের খেলা শেষে সমীকরণ মিলিয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে।
প্লে-অফ খেলবে যে ১৬টি দল
আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ট, ফেইনুর্দ, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং লিসবন ও ক্লাব ব্রুজ।

তিনি বলেন, “সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করে হয়েছে। শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর মাধ্যমে প্রমাণিত কেউ আইনের ঊর্ধ্বে নয়”
১০ ঘণ্টা আগে
পুলিশ সূত্র জানায়, দুদকের মামলার প্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ জুন তাকে আটক করে দুবাইয়ের ইন্টারপোল অফিস।
১১ ঘণ্টা আগে
রোববার (১৪ জুন) হাইকোর্টে উপস্থাপিত জেল আপিলে সোহেল রানা বলেন, তিনি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত বলেও উল্লেখ করেন তিনি।
১৩ ঘণ্টা আগে
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য
১৩ ঘণ্টা আগে